ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে টিএমএসএসের নির্বাহী পরিচালকের বৈঠক

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ২২:৩৩

ভুটান সফররত টিএমএসএসের ৯ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের প্রধান টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম ভুটানের প্রধানমন্ত্রী ডা. লটেই সেরিংয়ের সঙ্গে গত মঙ্গলবার বৈঠক করেন।

ভুটানের প্রধানমন্ত্রীর কাছে স্বাস্থ্য, মানব উন্নয়ন ও কারিগরি সহায়তা প্রদানের কর্মসূচি উপস্থাপন করা হলে ভুটান সরকারের পক্ষে তিনি সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন। প্রধানমন্ত্রী ভুটান থেকে টিএমএসএস মেডিক্যাল কলেজে ভুটানের মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য বাংলাদেশে প্রেরণের ব্যাপারে বিশেষ আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ থেকে চিকিত্সক ও নার্সদের ভুটানে পাঠানোর বিষয়ে টিএমএসএস কি ভূমিকা রাখতে পারে সেই বিষয়েও আলোচনা করেন।

এ সময় টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক ডা. মো. মতিউর রহমান, উপদেষ্টা ফারুখ ফয়সাল, পরিচালক (চিকিত্সা শিক্ষা) অধ্যাপক ডা. অনুপ রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

আগামী ১২ এপ্রিল সরকারি সফরে ভুটানের প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীসহ আরো কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী বাংলাদেশে সরকারি সফরে আসবেন। -প্রেস বিজ্ঞপ্তি