বিজয়নগরে বাস চাপায় নারী নিহত

আপডেট : ০৪ জুলাই ২০১৭, ১৮:২৪
 
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাসের চাপায় মঙ্গলবার দুপুরে কল্পনা রানী দাস (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ইসলামপুর বাজারের সামনে একটি যাত্রীবাহী বাস থেকে নেমে রাস্তা পারাপারের সময় সিলেটগামী সাগরিকা পরিবহনের একটি বাস কল্পনা রানীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
কল্পনা রানী উপজেলার হরষপুর ইউনিয়নের হরষপুর গ্রামের বিলমন দাসের স্ত্রী। পরে পুলিশ সাতবর্গ এলাকায় ঘাতক বাসটিকে জব্দ করতে সক্ষম হলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।
 
ইত্তেফাক/জামান