খুলনায় জাতীয় পার্টি-জেপির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মহানগর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেপির মহানগর সভাপতি এম.এস রাশিদা করিম।
সভায় নেতৃবৃন্দ জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলামের হাতকে শক্তিশালী করার জন্য পার্টির কার্যক্রমকে বেগমান করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
বক্তৃতা করেন মহানগরের জেপির সাধারণ সম্পাদক কাজী মাছুদ আহম্মেদ, শেখ বোরহান উদ্দীন, মোশারেফ হোসেন হাওলাদার, হায়দার আলী, মো. বাদল মুন্সী, আব্দুল্লাহ আল মামুন, যুব সংহতির নেতা নুরুল ইসলাম হিরা, ছাত্র নেতা মো. নাজমুল হুদা, সাইফুল ইসলাম, আবু হাসান, আবু হোসেন, ইয়াসিন আরাফাত, ইমরুল কায়েস, শ্রমিক নেতা তপন কুমার, মো. বাবুল হাওলাদার, মো. ইব্রাহিম, মহিলা নেত্রী অ্যাডভোকেট শায়েলা নীরা, সালমা ইয়াসমিন রিনা, খাদিজা পারভীন, রিনা ফারহানা, ডা. শামীমা পারভীন, কাজী রাজিব, মো. দেলোয়ার হোসেন, হোসনে আরা, মো: জাহাঙ্গীর হোসেন, ইমাম হোসেন বকুল, রেবা খাতুন প্রমুখ।ৎ
ইত্তেফাক/সাব্বির
