নবীনগরে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট : ০৭ জুলাই ২০১৭, ২২:১৬
 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের কুড়িনাল গ্রামে বৃহস্পতিবার রাতে সাপের কামড়ে বন্যা আক্তার (১২) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
 
বন্যা আক্তার উপজেলার মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। সে ওই গ্রামের সাজু মিয়ার মেয়ে।
 
জানা গেছে, রাতে খাবার শেষে থালাবাসুন ধৌতে গেলে টিউবয়লে ইটের গর্তে থাকা সাপ তাকে কামড় দেয়। স্থানীয়রা উদ্ধার করে নবীনগর হাসপাতালে আনার সময় পথিমধ্যে সে মারা যায়।
 
ইত্তেফাক/জামান