প্রয়াত কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোসেফ নকাইসরি

আপডেট : ০৮ জুলাই ২০১৭, ১৫:০১
কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোসেফ নকাইসরি রাজধানী নাইরোবির একটি হাসপাতালে মারা গেছেন। দেশটির সরকার এক ঘোষণায় এ কথা জানিয়েছে। 
 
সাবেক সেনা কর্মকর্তা নকাইসরি (৬৮) ২০১৪ সাল থেকে সরকারের কেবিনেট সচিব ও জাতীয় সরকারের সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।
 
কেনিয়ার সরকারের এক বিবৃতিতে বলা হয়, ‘সরকার গভীর শোক ও দু:খের সঙ্গে জাতীয় সরকারের কেবিনেট সচিব ও সাবেক জেনারেল জোসেফের আকস্মিক মৃত্যু ঘোষণা করছে।’ এএফপি।
 
ইত্তেফাক/সেতু