ভোলার বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজার থেকে নকল ঘি জব্দ করেছে পুলিশ।
শনিবার দুপুরে মনিরাম বাজারের ভুট্টুর দোকান থেকে এ ঘি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ঘি মালিক শহীদ বাবুর্চির কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করে।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কুদ্দুস জানান, মনিরাম বাজারে অবৈধভাবে গোল্ডেন স্পেশাল গাওয়া ঘি লেবেল লাগিয়ে কেনা বেচা হচ্ছিল। দুপুরে অভিযান চালিয়ে নকল ঘি জব্দ করা হয়। এ সময় নকল ঘি বিক্রির অভিযোগে শহীদ বাবুর্চিকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
ইত্তেফাক/ইউবি
