গুলশানে তার্কিশ হোপ স্কুলের অভিভাবকদের সড়ক অবরোধ

আপডেট : ০৯ জুলাই ২০১৭, ১৫:১৭
 
রাজধানীর গুলশানে তার্কিশ হোপ স্কুলের শিক্ষার্থীদের  ফি দুইবার নেয়ার প্রতিবাদে অভিভাবকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে। আজ রবিবার সকাল সাড়ে ১১টায় গুলশানের তারকিশ হোপ স্কুলের সামনে অভিভাবকেরা এই সড়ক অবরোধ করে।
 
কানিজ নামে একজন অভিভাবক জানান, জুলাই মাসের স্কুলের ফি দেয়ার পরেও স্কুল কর্তৃপক্ষ সেশন সময় এগিয়ে নেয়ার ওজুহাতে আরো এক মাসের ফি দাবি করে।এর প্রতিবাদে অভিভাবকরা আজ সকাল সাড়ে ১১টায় স্কুলের সামনের সড়ক অবরোধ করে।পরে তারা স্কুলের ভীতরে গিয়ে একটি সমাবেশ করে।
 
ইত্তেফাক/এমআর