গোবিন্দগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ০৯ জুলাই ২০১৭, ২০:৫৭
গাইবান্ধায় গোবিন্দগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে শিপন মিয়া (১৯) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
রবিবার বিকেলে উপজেলার কামদিয়া ইউনিয়নের নেমারপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। শিপন ওই গ্রামের মৃত. ইব্রাহিম মিয়ার ছেলে। 
 
কামদিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফাসিউল ইসলাম জানান, খালাতো বোনের বিয়ে শেষে রবিবার সকালে শিপন বাড়িতে ফিরেছে। বাড়িতে তার বৃদ্ধা দাদি আঞ্জুয়ারা বেওয়া ছাড়া আর কেউ ছিল না। তার দাদিকে ঘুমানোর কথা বলে শিপন নিজ ঘরে যান। এরপর দুপুরে তার দাদি গোসল করার জন্য তাকে ডাকতে থাকে। কিন্তু তার কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের ভিতর গিয়ে গলাকাটা অবস্থায় লাশ দেখতে পায়।
 
গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান বলেন, কেন কি কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
 
 
ইত্তেফাক/ইউবি