বোয়িংকে তার ৭৩৭ ম্যাক্স বিমানের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করার আহ্বান জানিয়েছে ইথিওপিয়া। ৭৩৭ ম্যাক্স দুর্ঘটনায় দেশটি তার পাইলটকে নির্দোষ বলে দাবি করেছে। তারা বলেছে, বিমানটি আকস্মিকভাবে ‘নোজডাইভ’ করতে শুরু করেছিল। পাইলট একের পর এক চেষ্টা করেও সেটি বিধ্বস্ত হওয়া থেকে রক্ষা করতে ব্যর্থ হন।
উল্লেখ্য মার্চ মাসে ইথিওপিয়া এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের একটি বিমান দুর্ঘটনায় পড়ে। এতে ১৫৭ জন নিহত হয়েছিল। এরপরই বিশ্বজুড়ে এই বিমানের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়লে কোম্পানি তা প্রত্যাহার করতে শুরু করে। -বিবিসি
