পার্বতীপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫৭

আপডেট : ১০ জুলাই ২০১৭, ১২:১৩
 
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৫৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় পার্বতীপুর মডেল থানায় পৃথকভাবে আটটি মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের আদালতে মাধ্যমে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়।
 
রবিবার দিবাগত রাতে দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) রফিকুল ইসলামের নেতৃত্বে আটক অভিযানে পাঁচজন ডাকাত, ৩৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৮ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।এসময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।
 
পার্বতীপুর মডেল থানার ওসি মোস্তাক আহাম্মেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
ইত্তেফাক/কেকে