নিয়ামতপুরে বজ্রপাতে দুই আদিবাসী নারীসহ নিহত ৩

আপডেট : ১০ জুলাই ২০১৭, ২০:৪১
নওগাঁর নিয়ামতপুরে বজ্রপাতে দুই আদিবাসী নারীসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায়  উপজেলার পৃথক স্থানে এ ঘটনাটি ঘটে। 
 
নিহতরা হলেন উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আঘোর গ্রামের আনজারূল ইসলাম, পারইল ইউনিয়নের সাতঘরা গ্রামের আদিবাসী বিরমল হেমরমের স্ত্রী লিলাবতী  মারাডী এবং সুতার মারাডীর স্ত্রী গোলাপী মুর্ম।
 
সন্ধ্যায় নিজ বাড়ির সামনের একটি মাঠে বজ্রপাত হলে আনজারুল ঘটনাস্থলেই মারা যায়। অপরদিকে সাতঘরা গ্রামের লিলাবতী মারাডী ও গোলাপী মুর্মু নিজ বাড়িতে দেয়ালে মাটি লাগাচ্ছিলেন। এমন সময় বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান। 
 
থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম খান তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
 
ইত্তেফাক/ইউবি