মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৪জন গ্রেফতার হয়েছেন। সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগে মামলা রয়েছে এবং একজন দুবছরের সাজাপ্রাপ্ত আসামি। গ্রেফতারকৃতদের আদালতে চালান দেয়া হয়।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এবং বিভিন্ন মামলার আসামি। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/কেকে
