বিরামপুরে অপারেশন ব্লক রেড, গ্রেফতার ৫৪

আপডেট : ১১ জুলাই ২০১৭, ১৩:৪৮
দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ গভীর রাত থেকে মঙ্গলবার সকাল (১১ জুলাই) পর্যন্ত অপারেশন ব্লক রেড পরিচালনা করে নারীসহ ৫৪ জনকে গ্রেফতার করেছে।
 
থানার ওসি মোখলেছুর রহমান জানান, জেলা পুলিশের নির্দেশে বিরামপুর থানার ওয়ারেন্ট ভুক্ত এবং চোরাচালান ও মাদক মামলার আসামিদের ধরতে পৌর এলাকা ও ৭টি ইউনিয়নে অপারেশন ব্লক রেড চালানো হয়। 
 
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ এস এম হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের এ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত ৩৪ আসামি ও অন্যান্য মামলার ২০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই