মন্দিরের প্রতিমা ভাঙচুরের সময় নেশাগ্রস্ত যুবক আটক

আপডেট : ১১ জুলাই ২০১৭, ২২:১৭
 
মাগুরা শহরের সাহাপাড়া এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় একটি কালি মন্দিরে ভাঙচুরের সময় সোহেল (৪০) নামে এক নেশাগ্রস্ত যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।  সোহেল শহরের থানা পাড়া এলাকার মৃত ইকু মীরের ছেলে।
 
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান- শহরের সাহাপাড়া এলাকার বাবলু সাহার বাড়ির পারিবারিক মন্দিরে ঢুকে পড়ে সোহেল। সেখানে সে মন্দিরের শিব মূর্তি ও কিছু আসবাবপত্র ভাঙচুর করে। পরে বাড়ির লোকজন টের পেয়ে তাকে বাইরে থেকে আটকে দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে। সোহেল দীর্ঘদিন ধরে নেশাগ্রস্থ বলে জানান তিনি।
 
ইত্তেফাক/জামান