ভারতের পেট্টাপোল কাস্টমে ২০পিস সোনাসহ বাংলাদেশি আটক

আপডেট : ১১ জুলাই ২০১৭, ২২:৪০
 
বেনাপোল চেকপোস্টের ওপারে ভারতের পেট্টাপোল কাস্টম তল্লাশি কেন্দ্রে মঙ্গলবার সকালে ২০ পিস সোনারবার সহ আবু সালাম (৪৭) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে ভারতীয় কাস্টমস কর্মকর্তারা। সে মুন্সিগঞ্জ সদর থানার বালিগঞ্জ এলাকার আব্দুল হামিদ এর ছেলে।
 
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, বেনাপোলের ওপারে ভারতের পেট্রাপোল কাস্টম তল্লাশি কেন্দ্রে ২০ পিস সোনারবার সহ এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে সেদেশের কাস্টমস কর্মকর্তারা। সে বাংলাদেশ কাস্টম ও ইমিগ্রেশন পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে ভারতে প্রবেশের পর ভারতীয় কাস্টম সন্দেহজনক তার ব্যাগ তল্লাশি করে ২০ পিস সোনার বারসহ তাকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কাস্টমস হেফাজতে।
 
ইত্তেফাক/জামান