নিখোঁজের একদিন পর নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীশিংপুর গ্রাম থেকে শহীদ উল্যা (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।বুধবার বিকেলে দেবীসিংহপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শহীদ উল্যা ওই গ্রামের চৌধুরী মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে গাছের ডাল কাটার জন্য বাড়ি থেকে বের হয় শহীদ উল্যা। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। বিকেলে ও রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পায়নি পরিবারের লোকজন। পরে বুধবার বিকেলে তাদের বাড়ির পাশের একটি পুকুরের মধ্যে শহীদের লাশ ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করে পরিবারের লোকজন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুর অর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মৃতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত না করে লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/জামান
