এক মুসলিম ব্যক্তিই খুঁজে পেয়েছিলেন হিন্দু তীর্থস্থান অমরনাথ

আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১৪:০৩
হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অতি পবিত্র তীর্থস্থান ভারতশাসিত কাশ্মীরের অমরনাথ গুহা। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ দীর্ঘ পাহাড়ী পথ পেরিয়ে খুব কষ্ট করে পৌঁছান ওই গুহায়। কিন্তু হিন্দু পুরাণে বর্ণিত অমরনাথ গুহা প্রায় ৫০০ বছর আগে খুঁজে বের করেছিলেন একজন মুসলমান মেষ পালক।
IMG0
বুটা মালিক নামের ওই মেষ পালকের পরিবার তাই এখনও এই হিন্দু তীর্থযাত্রার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকেন প্রতি বছর। তার বংশধরেরা এখনও বাস করেন পহেলগাঁওয়ের কাছে বটকোট নামের একটি গ্রামে।
IMG1
পরিবারের সপ্তম পুরুষ গুলাম হুসেইন মালিক জানান, তিনি পারিবারিক ইতিহাস থেকেই জেনেছেন কীভাবে বুটা মালিক খুঁজে পেয়েছিলেন অমরনাথ গুহা।
IMG2
গত সোমবার হিন্দু তীর্থক্ষেত্র অমরনাথ থেকে পূজা শেষ করে ফেরার পথে জঙ্গিদের হামলায় সাতজন তীর্থযাত্রী নিহত হওয়ার পর এর নিন্দায় সরব হয়েছেন ভারতশাসিত কাশ্মীরের হিন্দু-মুসলমান সহ সব ধর্মের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা সবাই। এমনকি যারা কাশ্মীরের বিচ্ছিন্নতার জন্য আন্দোলন করছেন, সেই সব নেতারাও ওই ঘটনায় নিন্দা জানিয়েছেন। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু