মাদক নির্মূল সহ সীমান্তবর্তী দিনাজপুর জেলাকে অপরাধ মুক্ত করতে ঘোড়াঘাট থানা পুলিশ বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অপারেশন ব্লক রেইড পরিচালনা করে। এসময় ইউনিয়ন যুবলীগের সভাপতি ও নারীসহ ৩৬ জনকে গ্রেফতার করে।
ঘোড়াঘাট থানার ওসি তদন্ত শা-কিলা পারভীন জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে ঘোড়াঘাট থানার ওয়ারেন্টভুক্ত, জিআর, সিআর, চোরাচালান ও মাদক মামলার আসামীদের ধরতে পৌর এলাকা ও ৪টি ইউনিয়নে অপারেশন ব্লক রেইড চালানো হয়। অপারেশনে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল আলমের নেতৃত্বে পুলিশের এ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী সহ অন্যান্য মামলায় মোট ৩৬জনকে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/জামান
