দর্শনা সীমান্তে ৫০ হাজার ইউএস ডলারসহ আটক ১

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ১৬:২৭

দামুড়হুদার দশর্না সীমান্তে চেকপোস্ট থেকে শুক্রবার ৫০ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়েছে।  বিজিবির টহল দল এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার ইউএস ডলার ও ৫টি মোবাইল ফোন জব্দ করে। এ সময় ওই যাত্রীকে আটক করা হয়।
 
বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লে কর্নেল ইমাম হাসান জানান, শুক্রবার বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জের নুর ইসলাম (৪৫) ভারত থেকে দর্শনা চেক পোস্টে আসেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবির টহলদল তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ডলার ও মোবাইল সেট উদ্ধার করে। উদ্ধার করা ডলার বাংলাদেশী টাকায় প্রায় ৪২ লাখ টাকা। 

আরো পড়ুন: জেল থেকে জামিনে বেরিয়ে খুন হলেন তৌহিদ

দুপুরের পর আটক ব্যক্তিকে দামুড়হুদা থানায় পাঠানো হয়। 

ইত্তেফাক/অনি