মহানন্দা নদীতে নৌকা ডুবি, দুই ভাইয়ের মৃত্যু

আপডেট : ১৪ জুলাই ২০১৭, ১৬:০৫
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহোনপুর এলাকার আনসারের ঘাট নামক স্থানে আজ শুক্রবার মহানন্দা নদী পারাপারের সময় নৌকা ডুবিতে চাচাতো দু’ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হলো- জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পারধুমিহায়াতপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে ১০ম শ্রেণির ছাত্র ওয়াহেদুল ইসলাম ও তার চাতাত ভাই বাবলুর ছেলে ৪র্থ শ্রেণির ছাত্র আল আমিন। 
 
ঘোড়াপাখিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত উপকারী-পরিচালক আব্দুল হামিদ জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ১০ থেকে ১২ জনযাত্রীসহ ঘাস বোঝাই একটি নৌকা চাঁপাইনবাবগঞ্জ  পৌর এলাকা মোহনপুর থেকে আনসারের ঘাট যাবার সময় হঠাৎ নৌকাটি যুবে যায়। এ সময় অন্য যাত্রীরা উঠে আসলেও ওয়াহেদুল ও আল আমিন নিখোঁজ থাকে। স্থানীয়ভাবে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড়ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে দুপুর পৌণে একটায় ওয়াহেদুল ও আল আমিনের মরদেহ উদ্ধার করেন।
 
ইত্তেফাক/এমআই