জামালপুরের ইসলামপুরে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের আয়োজনে চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।
শুক্রবার বিকেলে জেলা প্রশাসক আহাম্মেদ কবীর এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুছ সালামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহা পরিচালক রিয়াজ আহাম্মেদ, জামালপুর-২, ইসলামপুর আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. ফরিদুল হক খান দুলাল, জামালপুরের সংরক্ষিত এমপি মাহজাবিন খালেদ মোশারফ বেবী প্রমুখ।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম এহছানুল মামুন, সহকারী কমিশনার (ভূমি) রুবেল মাহমুদ, ইসলামপুর সার্কেলের এএসপি আবু সুবিয়ান, অফিসার ইনচার্জ দ্বীন-ই-আলম, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক নব কুমার চৌধুরী, পৌর মেয়র শেখ আব্দুল কাদের, ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল সালাম, আব্দুল মালেক, ইফতেখারুল আলম বাবুলসহ, জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, জেলা এবং উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। শেষে ত্রাণসহ বন্যার পানিতে ডুবে মৃত্যু ২জন অভিভাবক ফজলু ও সখিনার হাতে প্রধান অতিথি ৪০ হাজার টাকার চেক বিতরণ করেন।
ইত্তেফাক/জামান
