রাজধানীতে যুবলীগ নেতা গুলিবিদ্ধ

আপডেট : ১৫ জুলাই ২০১৭, ০৮:৩৪
 
রাজধানীর রামপুরায় কাজী মাসুদ পারভেজ নামের যুবলীগের এক নেতাকে গুলিবিদ্ধ করেছে স্থানীয় সন্ত্রাসীরা। শুক্রবার রাতে মহানগর প্রোজেক্টের পাশে উলন রোডের দিয়ামাঠ এলাকায় এ ঘটনা ঘটে। মাসুদ বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার দুই পায়ে গুলিবিদ্ধ হয়েছে।
 
গুলিবিদ্ধ মাসুদের বাবা কাজী নুরুল হক বলেন, কী কারণে তার ছেলেকে গুলি করা হয়েছে সে ব্যাপারে তিনি কিছুই জানেন না। 
 
মাসুদের ভাই কাজি ফারুক জানান, রাত ৯টার দিকে দিয়ামাঠ এলাকায় মাসুদ দাঁড়িয়ে ছিল। এ সময় দুটি মোটরসাইকেল যোগে স্থানীয় মেহেদি, আমজাদ, বুলেটসহ ৪ জন এসে তাকে এলোপাতাড়ি গুলি করে। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
 
ইত্তেফাক/কেকে