নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৫ জুলাই ২০১৭, ১২:২৯
 
নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কে ভাই ভাই মোড়ে ভূরুঙ্গামারীর জয়মনিরহাট থেকে আসা দ্রুত গতির একটি মোটরসাইকেল ব্যাটারি চালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তায় পড়ে যান। এসময় মোটরসাইকেল আরোহী ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ছোট কাটামারী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে দেলোয়ার হোসেনের (৩৬) মাথা ফেটে মগজ বেরিয়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 
 
এলাকাবাসী ঘটনাস্থল থেকে মোটরসাইকেল চালক গোলাম মোস্তফা ও আরেক আরোহী বাবলু মিয়াকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
 
নাগেশ্বরী থানার এসআই সারওয়ার পারভেজ জানান, মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় রাতেই তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে