টাঙ্গাইলের সখীপুরে চাচিকে ধর্ষণ মামলায় খায়রুল ইসলাম (২৫) নামে এক ভাতিজাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার একটি গ্রাম থেকে খায়রুল গ্রেফতার হন।
সখীপুর থানায় ভাতিজা খায়রুলের নামে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন ওই চাচি। তিনি জানান, স্বামীর বাড়ি থেকে গত বুধবার বাবার বাড়ি আসেন। স্বামী প্রবাসে থাকার সুযোগে ভাসুরের ছেলে খায়রুল ইসলাম রাত সাড়ে ১০টার দিকে ঘরে ঢোকে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন।
ঘটনা জানাজানি হলে স্থানীয়রা খায়রুলকে আটক করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদুল ইসলাম বলেন, 'শনিবার দুপুরে খায়রুলকে টাঙ্গাইল আদালতে এবং শারীরিক পরীক্ষার জন্য মেয়েটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'
ইত্তেফাক/জামান
