মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতে চালান দেওয়া হয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ১৭ জনকে গ্রেফতার করেছে। এরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এবং বিভিন্ন মামলার আসামি।
পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/নূহু
