ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
মো.কবির হোসেন (সুজন),সিনিয়র প্রভাষক
ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা
প্রিয় একাদশ শ্রেণির সমাপনী পরীক্ষার্থীবৃন্দ, অনুশীলন বিভাগে তোমাদের স্বাগতম। তোমাদের সুবিধার্থে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথমপত্রের প্রথম অধ্যায় হতে গুরুত্বপূর্ণ কয়েকটি বহুনির্বাচনি প্রশ্ন ও এর উত্তর উপস্থাপন করা হলো। আশাকরি তোমাদের সংগ্রহে থাকবে।
০১। Business শব্দের আভিধানিক অর্থ কোনটি?
ক) Being busy in any activity
খ) Being busy on any activity
গ) Being busy the activity
ঘ) Being busy for activity
০২। আর্থিক ক্ষতির সম্ভাবনাকে বলা হয়- i.ঝুঁকি ii.অনিশ্চয়তা iii. লেনদেন
কোনটি সঠিক ?
ক) i খ) i ও ii গ) i, ii ও iii গ) i ও iii
০৩। প্রত্যাশিত সবকিছু ঘটবে এমন না হওয়ার অবস্থাকে কি বলা হয়?
ক) ঝুঁকি খ) অনিশ্চয়তা
গ) ঝুঁকি ও অনিশ্চয়তা ঘ) কোনটিই নয়
০৪। বারবার কিনে ও বিক্রি করে মুনাফা অর্জনের প্রয়াসকে বলা হয়-
i লেনদেনের পৌন:পুনিকতা
ii ব্যবসায়েরএকটি বৈশিষ্ট্য
iii.ব্যবসায়ের একটি প্রকৃতি
কোনটি সঠিক ?
ক) i খ) i ও ii গ) i, ii ও iii ঘ) i ও iii
০৫। অভাব পূরণের ক্ষমতাকে বলা হয়-
i উপযোগ ii উপযোজন iii উপরিভাগ
কোনটি সঠিক ?
ক) i খ) i ও ii গ) i, ii ও iii ঘ) i ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ০৬ ও ০৭ নং প্রশ্নের উত্তর দাও :
ব্যবসায়ের আওতার সমীকরণ উপস্থাপন করা হলো:
০৬। উপরের সমীকরণে শিল্পীয় কার্যাবলীর সমষ্টি কোনটি?
০৭। উক্ত সমীকরণে ট্রেড এর শ্রেণি বিভাগ হলো-
ক) অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য
খ) অভ্যন্তরীণ বাণিজ্য
গ) বৈদেশিক বাণিজ্য
ঘ) পাইকারী ও খুচরা ব্যবসায়
০৮। সৌরবিদ্যুত্ উত্পাদন কেন্দ্র কোন ধরনের শিল্প?
ক) সেবা পরিবেশক শিল্প খ) নিষ্কাশন শিল্প
গ) প্রজনন শিল্প ঘ) প্রক্রিয়াভিত্তিক শিল্প
০৯। ট্রেড কোন ধরনের বাঁধা দূর করে?
ক) অর্থগত খ) ব্যক্তিগত গ) স্থানগত ঘ) তথ্যগত
১০। ব্যবসায়ের প্রধান দুটি কাজ কী?
ক) উত্পাদন ও বণ্টন
খ) মূলধন ও বিনিয়োগ
গ) ক্রয় বিক্রয়
ঘ) অর্থসংস্থান ও বিপনণ
নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:
জেলেরা পদ্মা নদী হতে ইলিশ মাছ ধরে আড়ত্দারদের নিকট বিক্রি করেন। আড়ত্দারেরা এই সব মাছ পাইকারী ব্যবসায়ীদের কাছে বিক্রি করে যা খুচরা ব্যবসায় হয়ে ভোক্তার নিকট পৌঁছে।
১১। জেলেদের কাজটি কোন ধরনের শিল্পের অন্তর্গত?
ক) প্রজনন শিল্প খ) নিষ্কাশন শিল্প
গ) সমন্বিত শিল্প ঘ) সেবা পরিবেশক শিল্প
১২। এইরূপ শিল্পের অন্তর্গত হলো-
i খনিজ সম্পদ সংগ্রহ ii জলজ সম্পদ সংগ্রহ
iii বন হতে কাঠ সংগ্রহ
কোনটি সঠিক ?
ক) i খ) i ও ii গ) i, ii ও iii ঘ) i ও iii
১৩। বাসস কোন ধরণের শিল্পের অন্তর্গত?
ক) প্রক্রিয়াজাতকরণ খ) সংযোজন
গ) সেবা পরিবেশক ঘ) বিশ্লেষণ
১৪। শিল্পে কোন ধরনের উপযোগ সৃস্টি হয়?
ক) স্বত্বগত খ) রূপগত
গ) স্থানগত ঘ) সময়গত
উত্তর: ১ক, ২ক, ৩খ, ৪গ,৫ক, ৬ক, ৭ক, ৮ক, ৯খ, ১০ক, ১১খ, ১২গ, ১৩গ, ১৪খ
