রায়পুরে অস্ত্রসহ ছয় জলদস্যু গ্রেফতার

আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১৪:২১
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদী এলাকা থেকে বেশ কিছু দেশীয় অস্ত্রসহ ছয় জলদস্যুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়েনর মেঘনা নদী এলাকার আলতাফ মাস্টারের ঘর থেকে তাদরে গ্রেফতার করা হয়। 
 
গ্রেফতারকৃতরা হলেন- বরিশাল জেলার হিজলা উপজেলার কামাল মাতাব্বরের ছেলে মো. সুজন (২৫), হারুন বেপারীর ছেলে মো. ইউসুফ (২০), মালেক শিকদারের ছেলে মোশারফ হোসেন সিকদার (১৮), খারুক সর্দারের ছেলে মো. সোহাগ (১৯), রতন পেদার ছেলে মো. সাউদুল হোসেন (২৮) ও ময়মশিং জেলার উত্তম মরকারের ছেলে সোহান সরকার (২৬)। 
 
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্রসহ ছয় জলদস্যুকে গ্রেফতার করা হয়েছে। তাদরে বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই