ঘুষের টাকাসহ নৌ পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আটক

আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১৫:৫৫
৫ লাখ টাকা ঘুষ নেয়ার সময় নৌ পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী একেএম ফখরুল ইসলামকে হাতে নাতে ধরেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম। আজ মঙ্গলবার দুপুরে মতিঝিলে তার নিজ কার্যালয়ে দুদক অভিযান চালিয়ে আটক করে। এ ঘটনায় মতিঝিল থানায় দুদকের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
 
মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রব্বানী জানান, দুদকের কর্মকর্তারা এ ব্যাপারে মামলা দায়ের করছে। তবে কীভাবে তাকে আটক করা হয়েছে দুদক পুলিশকে জানায় নি।
 
ইত্তেফাক/এমআই