ডিজিটাল ডাকঘরের মেইল প্রসেসিং সেন্টার নির্মাণ কাজ শুরু

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ২০:৪৭

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

বাংলাদেশ ডাক অধিদপ্তরকে ডিজিটাল ডাকঘরে রূপান্তরের অংশ হিসেবে মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মিত হচ্ছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল রাজধানীর তেজগাঁওয়ে ডাক অধিদপ্তরের মেইল প্রসেসিং সেন্টারে ১৪টি মেইল প্রসেসিং ও লজিস্টিক সেন্টার সার্ভিসের নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডলসহ ডাক অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। মেইল প্রসেসিং সেন্টারসমূহ নির্মিত হলে দ্রুত ও নিরাপদভাবে ডাক বাছাই করা সম্ভব হবে। ফলে দেশের শহর ও পল্লী অঞ্চলে দ্রুত ডাকসেবা পৌঁছানো যাবে। নির্মিতব্য প্রসেসিং সেন্টারগুলো হচ্ছে  ঢাকা, চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঈশ্বরদী, পাবনা, রাজশাহী, খুলনা, হবিগঞ্জ, দিনাজপুর, রংপুর, কুষ্টিয়া, যশোর, বরিশাল, নোয়াখালী এবং ময়মনসিংহ।