ভারতের পর্যটকবাহী জাহাজ চাঁদপুরে

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ২১:২০

চাঁদপুর প্রতিনিধি

ভারতের কলকাতা বন্দর থেকে ছেড়ে আসা আর ভি বেঙ্গল গঙ্গা চাঁদপুরে পৌঁছেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ডাকাতিয়া নদীর পুরোনো লঞ্চ টার্মিনালে পর্যটকদের নিয়ে জাহাজটি নোঙ্গর করে। চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান পর্যটক ও জাহাজের কর্মকর্তাদের ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি এবং নৌ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।