সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাকলায় কপোতাক্ষ নদের বেঁড়িবাধ ভেঙ্গে একটি গ্রামের অর্ধশতাধিক মৎস্য ঘের প্লাবিত হয়েছে। শুক্রবার গভীর রাতে প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামের হাইলচর এলাকায় ১০০ হাত বেড়িঁবাধ ভেঙ্গে প্লাবিত হয়।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, চাকলা বেঁড়িবাধটি দীর্ঘদিন জরাজীর্ন অবস্থায় ছিল। পানি উন্নয়ন বোর্ডকে বারবার বলা হলেও তারা কোন পদক্ষেপ নেননি। এক পর্যায়ে শুক্রবার গভীর রাতে কপতাক্ষ নদীর প্রবল জোয়ারের চাপে বাঁধটি ভেঙ্গে যায়। এতে চাকলা গ্রামের নিম্নাঞ্চল ও অর্ধশতাধিক মৎস্য ঘের প্লাবিত হয়।
আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা জানান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে জেলা প্রশাসক বরাবর একটি চাহিদা পত্র পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে পানি উন্নয়ন বোর্ডকেও দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
