যুবও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেছেন, ফুটবল খেলার উন্নয়নে প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এরই মাধ্যমে গ্রাম অঞ্চল থেকে নতুন নতুন খেলোয়াড় সৃষ্টি হবে। ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনতে ফুটবল ফেডারেশন কাজ করছে।
গতকাল শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ফতেহপুর মাঠে লাখ টাকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে গিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
টুর্নামেন্টের সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্যারিস্টার জাকির আহম্মদ, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কাইসার হামিদ, ধারা ভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাত, উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সালেহীন তানভীর গাজী।
খেলায় ইব্রাহিমপুর একাদশকে ২-১ গোলে পরাজিত করে উওর দাররা একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
ইত্তেফাক/এমআর
