স্পোর্টস রিপোর্টার
জাতীয় টেবিল টেনিসের ৩৮তম আসর শুরু হচ্ছে আজ। বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন শহীদ তাজউদ্দিন ইনডোর জিমনেসিয়ামে ১১ এপ্রিল পর্যন্ত চলবে ৪৪ দলের খেলা। ৩৫ জেলা, ৪ বিভাগ, ৩টি সার্ভিসেস দল এবং ২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে। নারী ও পুরুষসহ আড়াই শতাধিক খেলোয়াড় লড়াই করবেন।
