রংপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ২২ জুলাই ২০১৭, ২০:৪৯
রংপুর শহরের মুন্সিপাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। 
 
মারা যাওয়া শিশুরা হলো-মুন্সিপাড়া এলাকার দিনমজুর শরিফুল ইসলামের ছেলে রায়হান কবির (৩) ও একই এলাকার সিন্টু মিয়ার ছেলে জোয়াদ মিয়া (৩)। 
 
রংপুর সিটি করপোরেশনের ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল মঞ্জুম কুঠিয়াল জানান, রায়হান ও জোয়াদ বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। এ সময় হঠাৎ দুজনে পানিতে পড়ে তলিয়ে যায়। শিশুদের পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেয়। এতে গ্রামের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে।
 
ইত্তেফাক/ইউবি