ওসমানী বিমানবন্দরে সাড়ে ৩ কেজি স্বর্ণ আটক

আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১১:৪৩
সিলেট ওসমানী বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বিমানের ফ্লাইটের ভেতর থেকে ৩০টি সোনার বার আটক করেছে শুল্ক গোয়েন্দারা। আজ রবিবার সকালে এই বারগুলো আটক করা হয়।
 
গোপন সংবাদের ভিত্তিতে আবুধাবি থেকে সিলেট হয়ে ঢাকায় আসার পথে সিলেটে অবস্থান করার সময় বিজি-১২৮ এর সিট ৪৫সি এর ওপর থেকে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় এই স্বর্ণ উদ্ধার করা হয়। আটক স্বর্ণের ওজন প্রায় সাড়ে ৩ কেজি। মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা।
 
শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধি-দপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানান।
 
ইত্তেফাক/এমআই