ভারতের দিল্লিতে সন্দেহভাজন ৩ বাংলাদেশী ডাকাত সদস্য গ্রেপ্তার হয়েছে। পুলিশের সঙ্গে এক বন্দুকযুদ্ধের পর ডাকাতদের গ্রেপ্তার করা হয় বলে জানায় দেশটির পুলিশ। খবর এনডিটিভির।
গতকাল শুক্রবার রাত আনুমানিক ১২.৩০ মিনিটে ডাকাতদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয় সেখানকার স্থানীয় পুলিশ সদস্যদের।
পুলিশের তরফ থেকে বলা হয়, ডাকাতরা দিল্লির তাইমুর নগরের একটি বাড়িতে ডাকাতির চেষ্টা করছিল। এসময় পুলিশ টের পেয়ে তাদের আত্মসমর্পণ করতে বললে তারা পুলিশের দিকে গুলি ছুঁড়ে। পাল্টা আক্রমণ চালায় পুলিশ। এতে দুই ডাকাত সদস্য আহত হয়।
এছাড়া পুলিশের পক্ষ থেকে বলা হয়, এসব ডাকাতেরা বেঙ্গালুরু, দিল্লিতে ডাকাতি করতো এবং স্থানীয় ( ভারত ) ডাকাতদের সঙ্গে যোগাযোগ আছে।
ইত্তেফাক/এসআর
