ব্রাহ্মণবাড়িয়ায় জঙ্গীবাদ ও মাদক বিরোধী সমাবেশ

দেশের অগ্রযাত্রা ব্যাহত করতেই জঙ্গিবাদ : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৬ জুলাই ২০১৭, ০১:০৯

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘অগ্রযাত্রাকে ব্যাহত করতেই জঙ্গিবাদ। হাতের রগ পায়ের রগ কেটে জঙ্গিবাদের উত্থান হয়েছিল। তবে বাংলাদেশর মানুষ ধর্মভীরু, ধর্মান্ধ নয়। যে দেশের মানুষ ভাষার জন্য প্রাণ দিতে পারে তারা কখনো জঙ্গি হতে পারে না। এ দেশের এক ইঞ্চি জমিও সন্ত্রাসীদের ব্যবহার করতে দেব না।

তিনি মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আয়োজিত জঙ্গিবাদ ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা পুলিশ এ সমাবেশের আয়োজন করে।

পুলিশের চট্টগ্রামের রেঞ্জের ডিআইজি এস. এম মনিরুজ্জামানের সভাপতিত্বে  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি,  অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এম পি, ফজিলাতুন্নেছা বাপ্পী এম পি, বিজিবি-১২ ব্যাটালিয়েনের কমান্ডার লে. কর্ণেল শাহ্ আলী, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শামছুল হক, পৌর মেয়র নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এস এম শফিকুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো. হেলাল উদ্দিন, প্রেসক্লাব সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম প্রমুখ।

ইত্তেফাক/নূহু