জেএমবি’র সারোয়ার-তামিম গ্রুপের ৩ সক্রিয় সদস্য গ্রেফতার

আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১০:৪৩
রাজধানীর বাড্ডায় র‌্যাব অভিযান চালিয়ে জেএমবির তিন সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- মুশফিকুল হক, কামাল হোসেন ফারুক ও মামনুর রশিদ।
 
র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডর মুফতি মাহমুদ খান জানান, আজ বুধবার ভোরে আফতাবনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় সদস্য।
 
ইত্তেফাক/এমআই