মেলান্দহে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১৪:১২

জামালপুরের মেলান্দহে অজ্ঞাত (৩২) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৪ নভেম্বর সকালে ক্ষত-বিক্ষত লাশ শিয়াল-কুকুরে খেতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ দুপুরে উপজেলার টুপকারচর ধানক্ষেত থেকে লাশ উদ্ধার শেষে মর্গে প্রেরণ করে।

ধারণা করা হচ্ছে হত্যাকারীরা কয়েকদিন আগে মহিলাকে হত্যার পর লাশ বিরান ভূমিতে ফেলে রাখে। লাশের মুখমণ্ডলসহ বিভিন্ন অংশ শিয়াল-কুকুরে ভক্ষণ করেছে। নিহত মহিলার গায়ের রং উজ্জল। পরণে ছিল হলুদ রঙ্গের ছাপার শাড়ি।

ইত্তেফাক/নূহু