জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে দু’জন নিহত

আপডেট : ২৮ জুলাই ২০১৭, ০২:২৭

জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মেলান্দহ উপজেলার চরপলিশা নামক স্থানে ট্রাক-সিএনজি সংঘর্ষে দু’জন নারী নিহত হয়েছে। এসময় দুই শিশুসহ আহত হয়েছে আরো ৩জন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুরগামী একটি ট্রাক মেলান্দহের চরপলিশা এলাকায় পৌছুলে বিপরীত দিকে থেকে আসা ইসলামপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজির আরোহী রুমা বেগম (৪০) ও স্বপ্না বেগম (৩৫) ঘটনাস্থলে মারা যায়।

এ সময় নিহতদ্বয়ের দুই শিশু সন্তানসহ সিএনজি চালক জিয়াউর রহমান মরাত্মকভাবে আহত হলে, এলাকাবাসী আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে।

নিহত রুমা ইসলামপুরের মুখশিমলা গ্রামের বাসিন্দা সাখাওয়াত হোসেন সাক্কুর স্ত্রী এবং স্বপ্না বেগম একই উপজেলার রৌহারকান্দা গ্রামের সিদ্দিকুর রহমানের স্ত্রী বলে জানা যায়। এদিকে এ দুর্ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ব্যাপারে মেলান্দহ থানার ওসি মাযহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু