কাহালুতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৩:১৪
বগুড়ার কাহালুতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজগরকে (৪০) পুলিশ গত বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে শুক্রবার কোর্টে পাঠিয়েছে।
 
জানা যায়, কাহালু থানার এসআই আব্দুর রহিম ওইদিন রাতে উপজেলার জামগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। পুলিশ জানায়, ২০০৭ সালের একই উপজেলার জামগ্রাম ইউনিয়নের খুরাষট্টি গ্রামের সেলুন শ্রমিক বিরেন হত্যা মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। আদালতের রায় ঘোষণা হবার পর থেকে আজগর পালিয়ে বগুড়া জেলার শেরপুর উপজেলা এলাকায় গিয়ে আত্মগোপন করেন। সেখানে রাজমিস্ত্রি পেশায় নিয়োজিত হন। গ্রেফতারকৃত আজগর কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের দক্ষিণ জামগ্রাম সাঁতারপাড়া গ্রামের মৃত সেকেন্দার প্রাং এর পুত্র।
 
উল্লেখ্য, ২০০৭ সালে সেলুন শ্রমিক বিরেন জামগ্রাম বাজার থেকে রাতে বাড়ি ফেরার পথে খুন হয়। 
 
ইত্তেফাক/এমআই