নটর ডেম কলেজে জাতীয় ফটো উৎসব উদ্বোধন

আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৯:০১
নটর ডেম কলেজে ন্যাচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে প্রথম জাতীয় ফ্রেম অব ড্রিমস :  ন্যাশনাল ফটো  উৎসব ২০১৭-এর উদ্বোধন করা হয়েছে। 
 
দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন এন্ড ফিল্ম বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর এজেএম শফিউল আলম ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন মডার্ন হারবালের ম্যানেজিং ডিরেক্টর ড. আলমগীর মতি, এসআইবিএলের সিনিয়র এ্যসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সেলিনা আলম এবং এমএপি ফটো এজেন্সির ডিরেক্টর হাসান চন্দন।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের কো-অর্ডিনেটর ফাদার শংকর ল্যানার্ড রোজারিও সিএসসি। ক্লাবের পক্ষ থেকে  স্বাগত বক্তব্য রাখেন ক্লাব মডারেটর বিপ্লব কুমার দেব।  শেষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। এ আয়োজনের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক।
 
ইত্তেফাক/ ইউবি