খাগড়াছড়ির মাটিরাঙ্গার আলুটিলা এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও ছিনতাইয়ের সাথে জড়িত চার সন্ত্রাসীকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটোর নেতৃত্বে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি দল আলুটিলা পর্যটন এলাকার একটি দোকান থেকে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন- আলুটিলা পর্যটন এলাকার রুদ্র মানিক ত্রিপুরা প্রকাশ বাপ্পি (১৮), পুনর্বাসন এলাকার ফনী বিকাশ ত্রিপুরা (২০), আলুটিলা পর্যটন এলাকার আকাশ মারমা (১৮) ও রিংকু ত্রিপুরা (১৮)।
ইতিপূর্বে মাটিরাঙ্গার আলুটিলা এলাকায় চাঁদাবাজির শিকার এক ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের শনাক্তমতে তাদেরকে একটি দোকান থেকে আটক করে। এসময় তাদেরকে তল্লাশি করে পুলিশ ১৬ পিস ইয়াবা উদ্ধার করে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটো।
আটককৃতদের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটো।
পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মাটিরাঙ্গা উপজেলাধীন আলুটিলা, সাপমারা ও ব্যাঙমারা এলাকায় বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি, ভাঙচুর ও ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত ছিল বলে পুলিশের প্রাথমিক জ্ঞিাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটো।
ইত্তেফাক/এমআই
