মাগুরায় ঠাট্টার ছলে ধাক্কা, এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১৪:৫৭
 
মাগুরার শালিখা উপজেলা সদরের আড়পাড়ায় ঠাট্টার ছলে প্রতিবেশীর আঘাতে দিলীপ পালিত (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দিলীপ ওই গ্রামের সত্য পদ পালিত এর পুত্র।
 
শালিখা থানার ওসি রবিউল হোসেন জানান, রাতে বাড়ির পাশের রবীন কর্মকার নামে এক ব্যক্তির সঙ্গে প্রথমে ঠাট্টা থেকে সামান্য কথা কাটাকাটি ও পরবর্তীতে ঠেলাঠেলিতে মাথায় আঘাত পায় দিলীপ। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর কুইন্স হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। শনিবার সকালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কাউকে আটক করা হয়নি।
 
ইত্তেফাক/মোস্তাফিজ