নেত্রকোনা পৌরসভার মোক্তারপাড়া-রাজুরবাজার পর্যন্ত প্রধান সড়কটি নতুন করে নির্মাণের কারণে সড়কটি বন্ধ থাকায় গতকাল শনিবার শহরের কয়েকটি সড়কে তীব্র যানজট ছিল স্মরণকালের। বিশেষ করে শহরের নাগড়া সড়কটিতে গতকাল শনিবার শতাধিক পণ্যবাহী ট্রাক ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে। এই সময় এ সড়কে যানবাহন চলাচল করতে না পারায় শহরের অন্য সড়কগুলোও যানজটে আটকা পড়ে। জনগণ পড়ে চরম দুর্ভোগে।
বর্তমানে এমন অবস্থা হয়েছে যে, যানজটের কারণে পায়ে হেঁটেও চলাচল করা যাচ্ছে না। উল্লেখ্য, শহরের প্রধান সড়কটি বিনষ্ট হয়ে যাওয়ায় প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নতুন করে সড়কটি নির্মাণ করা হচ্ছে। কংক্রিটের সড়ক নির্মাণ করার কারণে সড়ক নির্মাণে দীর্ঘ সময় লাগছে। ফলে নির্মাণ কাজ শেষে এই সড়ক করে চালু করতে কমপক্ষে তিন মাস সময় লাগবে বল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
ইত্তেফাক/নূহু
