পরকীয়া প্রেম, একে অপরের বউ বদল

আপডেট : ৩০ জুলাই ২০১৭, ১৪:০৭
সিরাজগঞ্জের কামারখন্দের বাঁশবাড়িয়া গ্রামে পরকীয়া প্রেমে একে অপরের বউ বদলের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশবাড়িয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী সেলিমের স্ত্রী সোমা খাতুনের সঙ্গে একই গ্রামের পরাণ সেখের ছেলে সোহেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গভীর প্রেমের টানে সোমা তার দুই বছরের ছেলেকে তার দাদীর কাছে রেখে সোহেলের সঙ্গে পালিয়ে যায়। অপর দিকে সোহেলের ঘরে স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে।
 
সোহেলের স্ত্রী তার স্বামীর অনৈতিক কাজের উপর ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য মালয়েশিয়ায় অবস্থানরত সোমার স্বামীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ৭ জুলাই পরিবারের সম্মতিক্রমে মোবাইলের মাধ্যমে সোহেলের স্ত্রীর সঙ্গে সেলিমের বিবাহ হয় বলে জানা যায়।
 
স্থানীয়রা জানান, সেলিমের বউ সোহেলের সঙ্গে পাঁচ মাস হল চলে গেছে। আর সোহেলের বউয়ের সঙ্গে সেলিমের  বিয়ে হয়েছে কিছু দিন হল। সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেই তাদের বিয়ে হয়েছে।
 
এদিকে একে অপরের বউ বদল করার রহস্য উভয় পরিবারের মধ্য গোপন রাখার চেষ্টা চলছে। যার কারণে এ ব্যাপারে উভয় পরিবারের লোকজন কথা বলতে নারাজ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ