যাত্রাবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার ১

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ২২:২৫

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে মাদক কারবারি সাইফুল ইসলাম কামালকে গ্রেফতার করে র্যাব-১০ এর একটি টিম। তার কাছ থেকে উদ্ধার করা হয় এক হাজার ৪৬৫ পিস ইয়াবা। র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে, আটক সাইফুর রহমান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে প্রতিনিয়ত কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা পাচার এনে যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো। মাদক বিক্রির অভিযোগে তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে। আটক সাইফুর রহমান ঝালকাঠির কাঁঠালিয়ার হিতালবুনিয়া আব্দুল হকের ছেলে।