রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রামে রবিবার দুপুরে মাছধরার সময় হঠাৎ বজ্রপাতে সুভাষ মণ্ডল (৭০) নামে এক কৃষক নিহত হয়েছেন। সে বালিয়াকান্দি সদর ইউনিয়নের মহারাজপুর গ্রামের মৃত মহাদেব মণ্ডলের ছেলে।
একই সময়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বালিয়াকান্দি সদর ইউনিয়নের অমরেশ কুণ্ডুর মেয়ে লাবণী (১১) আহত হয়। অপরদিকে বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের আবুল কালাম মোল্যার স্ত্রী জাহানারা বেগম (৪০) বজ্রপাতে আহত হন।
বালিয়াকান্দি হাসপাতালের জরুরি বিভাগ থেকে মেডিকেল অফিসার ডা. মনজুর শোয়েব খান জানিয়েছেন, সুভাষ মণ্ডলকে হাসপাতালে নিয়ে আসার পূর্বে তার মৃত্যু হয়।অপর আহতদের মধ্যে স্কুল ছাত্রী লাবণীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। জাহানারা বেগমকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
ইত্তেফাক/কেকে
