খুলনায় জাতীয় ছাত্র সমাজের আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট : ৩০ জুলাই ২০১৭, ১৬:৫৫
 
খুলনা মহানগর জাতীয় ছাত্র সমাজের-জেপি উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে নগরীর বসুপাড়াস্থ অস্থায়ী দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো. নাজমুল হুদা।
 
সভায় নেতৃবৃন্দ বলেন, 'দেশপ্রেম ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। প্রত্যেক নেতাকর্মীকে সকল মতভেদ ভুলে জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও মহাসচিব শেখ শহিদুল ইসলামের হাতকে শক্তিশালী করতে হবে। সভায় নেতৃবৃন্দ সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।'
 
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর জাতীয় পাটি-জেপির সাধারণ সম্পাদক কাজী মাছুদ আহম্মেদ। বক্তৃতা করেন নয়ন কুমার রায়, মো. আবু হাসান, মো. সাইফুল ইসলাম, মো. গোলাম রব্বানী, মো. ডালিম হোসেন, মো. মাসুম, রুবাইয়া আক্তার রাবেয়া, ইতি আক্তার, নাফিসা আক্তার, জাহিদ হাসান, রাসেল ফরাজী, ইয়াসিন হোসেন, রফসান জনি, ইমরুল কায়েস, প্রান্ত কুমার, ইমাম মেহেদী, মো. আবু হোসেন, মো. ইমরান প্রমুখ।
 
ইত্তেফাক/জামান