রামপুরায় ‘মাদকাসক্ত’ স্বামীর প্রহারে স্ত্রী নিহত

আপডেট : ৩০ জুলাই ২০১৭, ১৮:৩৮
রাজধানীর রামপুরায় মাদকাসক্ত স্বামীর প্রহারে স্ত্রী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার সকাল নয়টার দিকে টিভি সেন্টার রোডের একটি টিনসেড দোতলা বাড়ি থেকে গৃহবধূ পারভীন আক্তারকে (৪৫) আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেয়া হলে দুপুর ১২টার দিকে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
 
ঘটনার পর থেকেই পারভীন আক্তারের স্বামী মনির হোসেন পলাতক রয়েছেন।
 
পারভীন আক্তারের প্রতিবেশি মমেনা খাতুন জানান, মনির হোসেন মাদকাসক্ত। প্রায় দিনই মাদকের টাকা চেয়ে স্ত্রীকে মারধর করতেন। রবিবার সকালে টাকা না পেয়ে পারভীন আক্তারকে লাঠি দিয়ে বেদম মারপিট করে। গৃহবধূ অচেতন হয়ে পড়লে মনির হোসেন পালিয়ে যায়।
 
রামপুর থানার এসআই নাসিরুদ্দীন জানান, এ ঘটনায় নিহতের ছোটভাই সাইফুদ্দীন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছেন।
 
ইত্তেফাক/এএম।